1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী - clickbarta
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে ১৭ বছর স্বৈরশাসন চলেছে, জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান ৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী আ.লীগের ফিরে আসা নিয়ে জামায়াত আমির: একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭৯ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিগ্যাসি বা উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করছেন, অথচ যে জিনিস খুঁজছেন তা আর নেই। যারা তাকে পুরোনো পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, রিসেট বোতামে চাপ দেওয়া হয়েছে, ফলে সেই পুরোনো পথে লাভ নেই। বাংলাদেশ এখন কারও অধীনস্থ হয়ে নয়, বরং মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে নতুন করে শুরু করতে চায়। এটি স্বাধীন বাংলাদেশ।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, জিয়াউর রহমান ও তারেক রহমান দুজনেই ভিন্ন সময়ে একই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। জিয়াউর রহমানও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তাই সঠিক পথে থেকে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, একমাত্র কার্যকর পথ হলো সংস্কার বাস্তবায়ন করা। পাশাপাশি বঙ্গোপসাগরের ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার পেছনের প্রত্যাশার কথা উল্লেখ করে নাসিরুদ্দীন পাটওয়ারী লেখেন, তাকে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশাই ছিল এই রাষ্ট্রকে পুরোনো রাজনীতির বৃত্ত থেকে বের করে নতুন পথে নিয়ে যাওয়া। জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, বর্তমান প্রধানমন্ত্রী তার সময়ের বাংলাদেশকে কী দিয়ে দাঁড় করাবেন? এখনো সময় ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com