ইসলামী ব্যাংক ইস্যুতে সরকারকে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে। একইসঙ্গে ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি।