
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ নাজমুল হাসান হিমেল ও তার সহযোগী সোহাগ আহমদ নামের দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত হিমেল নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তসংলগ্ন পুরান লাউড়েরগড় মাদ্রাসা এলাকায় ওই দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা তাদের একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে এবং মাদক জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply