1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
ছাত্র শিবির ছাড়লেন সাদিক কায়েম - clickbarta
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে ১৭ বছর স্বৈরশাসন চলেছে, জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান ৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী আ.লীগের ফিরে আসা নিয়ে জামায়াত আমির: একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

ছাত্র শিবির ছাড়লেন সাদিক কায়েম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১০৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সংগঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি বছর দুই দফায় নেতৃত্ব পুনর্গঠন বা ‘সেটআপ’ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে বলে তিনি জানান।

এর মাধ্যমে তিনি সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি স্পষ্ট করেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছিল। পরে ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই সাংগঠনিক নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পুনর্গঠনে তিনি দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com