1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
আবারও পঙ্গপালের মতো সংসদ ভবন ঘেরাও করবে জনগণ, হুঁশিয়ারি পাটওয়ারীর - clickbarta
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা রাশেদ খাঁনকে পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ নতুন রাষ্ট্রপতি: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী আজমপুরে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পইন উদ্ভোদন করেন- পূবালী ব্যাংক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজি বেড়েছে দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

আবারও পঙ্গপালের মতো সংসদ ভবন ঘেরাও করবে জনগণ, হুঁশিয়ারি পাটওয়ারীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

আমরা একমাত্র আল্লাহ ব্যতীত বাংলাদেশে কোনো গুন্ডা-পান্ডাকে ভয় পাই না। প্রধানমন্ত্রী কিংবা যারাই ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার আপনাদের বাস্তবায়ন করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে এ দেশের জনগণ আবার পঙ্গপালের মতো সংসদ ভবনের দিকে যাবে।’

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা এনসিপি আয়োজিত এক বিশাল পথসভায় এসব হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দিনাজপুর অঞ্চল প্রধান আবু সাঈদ লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

পথসভায় এনসিপি কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে সরকার ও নীতিপ্রণেতাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় থাকতে সংস্কার কাজ সম্পন্ন করুন এবং বাংলাদেশের আপামর জনগণের পক্ষে অবস্থান নিন। প্রতিশ্রুতি ও সংস্কারের মূল জায়গা থেকে সরে গেলে মোদির মতো পার্লামেন্টের পিছন দিয়ে পালানো ছাড়া উপায় থাকবে না। আমরা চাই আপনারা শহীদ জিয়াউর রহমান ও ড. খালেদা জিয়ার আদর্শ ও রক্তের পরিচয় দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ করবেন।

তিনি বিপ্লবের ঐতিহ্য তুলে ধরে বলা হয়, জলঢাকাবাসী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও বিপ্লবী। চাঁদাবাজ, দখলদার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখনই এনসিপি আন্দোলনের ডাক দেবে, জলঢাকা থেকেই সবার আগে প্রথম প্রতিবাদ মিছিল রাজপথে নেমে আসবে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন এবং অবিলম্বে ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে সোচ্চার হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com