1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা - clickbarta
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে ১৭ বছর স্বৈরশাসন চলেছে, জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান ৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী আ.লীগের ফিরে আসা নিয়ে জামায়াত আমির: একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১২৯ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে মুক্তি পেয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও।

চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জবাবদিহি দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এ বিক্ষোভে বিরোধী দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।

সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড বলছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জবাবদিহি নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও বিরোধী দলের আরও কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বিক্ষোভে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। পরে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে তাদের আটক করে পুলিশ।

আটক হওয়া অন্য বিরোধী নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

বিক্ষোভ কর্মসূচি শুরু হয় রাজাজি মার্গ এলাকায়। সেখান থেকে বিক্ষোভকারীরা লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নিরাপত্তা বাহিনী সমাবেশ ছত্রভঙ্গ করে এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতা ও কর্মীকে আটক করে।

টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে জোর করে তুলে একটি পুলিশ গাড়িতে নিয়ে যাচ্ছেন। একই ফুটেজে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলেও দেখা যায়।

মূলত ওই বিক্ষোভ প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করা হয়েছিল। পরে তাকে মন্দির মার্গ থানার পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের উচিত একটি আইন প্রণয়ন করা।

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের একটি বিল আনা উচিত।’

সংবাদমাধ্যম বলছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একদিন পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ইস্যুতে পার্লামেন্টের চলতি বর্ষাকালীন অধিবেশনেও কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com