1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
রাশেদ খাঁনকে পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ - clickbarta
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা রাশেদ খাঁনকে পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ নতুন রাষ্ট্রপতি: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী আজমপুরে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পইন উদ্ভোদন করেন- পূবালী ব্যাংক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজি বেড়েছে দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

রাশেদ খাঁনকে পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফোন করে ‘সব ফাঁস করে দেওয়ার’ হুমকির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তুলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বলল, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সে-ও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে আর এসব করবে না।

রাশেদ খাঁনের দাবি, ওই রাতেই পাটওয়ারী আবার ফোন করে বলেন, ‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। আমাদের (নাহিদ-আসিফ) কাছ থেকে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। সব ফাঁস করে দেব।’

এর জবাবে তিনি বলেন, ‘যা আছে সব ফাঁস করে দাও।’

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এরপর পাটওয়ারী অভিযোগ করেন, তিনি ফ্ল্যাট কিনেছেন এবং এ সংক্রান্ত সব ডকুমেন্টস তাদের কাছে রয়েছে। এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনও এক টাকাও নেননি। তার সম্পর্কে যেসব তথ্য রয়েছে, সেগুলো প্রকাশ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।

পোস্টের সবশেষ রাশেদ খাঁন বলেন, গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও ভুল বকা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com