1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা প্রশ্নে যা বললেন শেখ রবিউল আলম - clickbarta
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে ১৭ বছর স্বৈরশাসন চলেছে, জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান ৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সরকার ১৮০ দিনে অদক্ষতা–অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি করেছে: নাহিদ ইসলাম বিএনপির নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী আ.লীগের ফিরে আসা নিয়ে জামায়াত আমির: একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না পুকুরে মিলল নিখোঁজ আ.লীগ নেতার লাশ হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

মন্ত্রিত্ব হারাচ্ছেন কিনা প্রশ্নে যা বললেন শেখ রবিউল আলম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো যুগান্তর মাল্টিমিডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আশরাফুল ইসলাম।

মন্ত্রিত্ব থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কখনো স্থায়ী নয়, মন্ত্রিত্বও কখনো স্থায়ী নয়। অর্থাৎ এটা থাকে, যায়, আবার আসে, আবার যায়। আমি এটাকে উপভোগ করি। আমি আমার কাজের মধ্যেই তৃপ্তি খুঁজতে চাই।

সেতুমন্ত্রী বলেন, আমি জানি, কিছু মানুষ এসব লিখে মজা পায়। তাদের মজা পেতে দিন। আমি আমার এলাকার জনগণ এবং রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি একজন আপাদমস্তক রাজনীতিবিদ। প্রথমবার সংসদ সদস্য হয়েছি, প্রথমবারই মন্ত্রিসভায় এসেছি। আমার দল ও দলের সরকারপ্রধান মনে করেছেন, আমি এখানে কাজ করার জন্য উপযুক্ত। সে বিবেচনায় তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন।

শেখ রবিউল আলম আরও বলেন, আমার জ্ঞানে ও যোগ্যতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করছি। সেটি যদি রাষ্ট্রবান্ধব ও সরকারবান্ধব হয়, তাহলে ভালো। তবে আমি সবকিছু জানি বা পারি—এমনও নয়। যদি আমি সরকারের বা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, নিশ্চয় সেটা সরকার বিবেচনা করবে।

তিনি বলেন, একটি শ্রেণির মানুষ আছে, যাদের প্রচারের কোনো ভিত্তি নেই। তারা প্রচার করেছে যে আমি ক্যাবিনেটে থাকছি না। কিছু মানুষ এ ধরনের প্রচার করে কিংবা এমনটা ভেবে হয়তো মজা ও শান্তি পায়। তাদের জন্য এটি হয়তো সুসংবাদ বা এক ধরনের তৃপ্তির খোরাক হতে পারে।

আমি একজন রাজনীতিবিদ উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আমি জানি। জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এখানে বসে আছি। ধানমন্ডির মতো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচিত হয়েছি। প্রায় ৩৪ বছর ধরে মানুষের সঙ্গে রাজনীতি করছি।

তিনি আরও বলেন, আমার দল যেভাবে আমার ওপর আস্থা রেখেছে, সে জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে এলাকার জনগণের প্রতিও কৃতজ্ঞ। তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্বের অমর্যাদা করছি না, ভবিষ্যতেও করব না।

মন্ত্রী বলেন, সরকার কখনো স্থায়ী নয়, মন্ত্রিত্বও কখনো স্থায়ী নয়। এটা থাকে, যায়, আবার আসে, আবার যায়। আমি এটাকে উপভোগ করি। আমি আমার কাজের মধ্যেই তৃপ্তি খুঁজতে চাই। আমি দুটি শপথ নিয়েছি—একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি মন্ত্রিসভার সদস্য হিসেবে। সেই শপথ অনুযায়ীই দায়িত্ব পালন করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com