1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. clickbarta@gmail.com : clickbarta :
ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগকর্মীর মৃত্যু - clickbarta
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা রাশেদ খাঁনকে পাটওয়ারীর হুমকি, বললেন ‘সব ফাঁস করে দেব’ নতুন রাষ্ট্রপতি: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী আজমপুরে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পইন উদ্ভোদন করেন- পূবালী ব্যাংক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো: আনোয়ার হোসেন তারেক রহমান দেশে ফেরার পর চাঁদাবাজি বেড়েছে দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগকর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে ডিবি পুলিশের হাতে আটক হাওয়ার পাঁচ ঘণ্টা পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্তের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের বরাত দিয়ে আগামীর সময় এ খবর প্রকাশ করেছে।

 

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।

 

প্রান্তের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর জানিয়েছেন, রবিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাড়ি থেকে প্রান্তকে আটক করে। পরে সকালে তারা জানতে পারেন, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ থাকায় বাড়িতেই রয়েছেন বলে উল্লেখ করেন।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে গোন্দারদিয়া এলাকায় প্রান্তের বসতবাড়ির উত্তর পাশে ফাঁকা স্থানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026  clickbarta.com
Themes By ShimantoIT.com