
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবাদমাধ্যম বিবেকের আলোকে সত্য তুলে ধরবে এবং মিথ্যার সঙ্গে আপস করবে না। একটি দেশে সংবাদমাধ্যম সোজা হয়ে কাজ করলে সেখানে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত বার্ষিক রুকন সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা অঞ্চল দক্ষিণ জামায়াতের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ফখরুদ্দিন রাজি।
Leave a Reply